October 14, 2026, 5:29 pm
শিরোনাম :
নাটোরে সুন্নি মতবিনিময় সভায় পীর আল্লামা আখলাকুল ইসলাম কামালী গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব

গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

“অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” এই স্লোগানে গোপালগঞ্জে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই’র গোপালগঞ্জ কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এসএম তারেক সুলতান।

বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে ও পরিদর্শক (মেট্রোলোজি) তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরিয়তপুর জেলায় পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে উৎসাহ দিতে বিএসটিআই কাজ করছে। নিম্নমানের বা ভেজাল পণ্যের ব্যবসা রোধ করে নিরাপদ ও মানসম্মত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব জ্বালানি বা টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো ত্বরান্বিত করতে বিএসটিআইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আলোচনা সভায় বক্তারা জানান।

এতে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা