October 13, 2026, 8:45 am
শিরোনাম :
করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতাল দেখার যেন কেউই নেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা

গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে প্রতি মাসে ২৫০০ টাকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম’-এর তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রতি মাসে একজন ফ্যামিলি কার্ডধারী পাবেন দুই হাজার ৫০০ টাকা। প্রাথমিক পর্যায়ে এলাকার অসচ্ছল পরিবারগুলোকে এবং পর্যায়ক্রমে সব পরিবারকে এ সেবার আওতায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ভুল তথ্য যাতে প্রশ্রয় না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান এবং শহর সমাজসেবা অফিসার আলামিন মোল্লা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা