November 12, 2026, 2:42 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য মোট ৬০ লাখ টাকা বরাদ্দ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় বরাদ্দ ৬০ (ষাট)লক্ষ টাকা ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য মোট ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ঈদ উপলক্ষে সারাদেশে ৩০ কোটি টাকা বরাদ্দ
পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৩০ (ত্রিশ) কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে জানানো হয়, দেশের প্রতিটি জাতীয় সংসদীয় আসনে ১০ (দশ) লক্ষ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই অর্থ স্থানীয় পর্যায়ে গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।
পত্র অনুযায়ী, বিভিন্ন জেলার সংসদীয় আসনের সংখ্যা অনুযায়ী বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় জেলায় ২০ লাখ, ঠাকুরগাঁওয়ে ৩০ লাখ, দিনাজপুরে ৬০ লাখ, নীলফামারীতে ৪০ লাখ, লালমনিরহাটে ৩০ লাখ, রংপুরে ৬০ লাখ এবং কুড়িগ্রামে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া গাইবান্ধায় ৫০ লাখ, জয়পুরহাটে ২০ লাখ, বগুড়ায় ৭০ লাখ, চাঁপাইনবাবগঞ্জে ৩০ লাখ, নওগাঁয় ৬০ লাখ, রাজশাহীতে ৬০ লাখ, নাটোরে ৪০ লাখ, সিরাজগঞ্জে ৬০ লাখ এবং পাবনায় ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অন্যদিকে মেহেরপুরে ২০ লাখ, কুষ্টিয়ায় ৪০ লাখ, চুয়াডাঙ্গায় ২০ লাখ এবং ঝিনাইদহে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত শর্ত ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই অর্থ সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে আসন্ন ঈদে দেশের অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা