সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৫ পদের বিপরীতে ৭২ জনের মনোনয়নপত্র সংগ্রহ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে চেম্বার ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান টি এ হামিদ তানহা মনোনয়নপত্র বিক্রির তালিকা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, মোঃ বজলে রাব্বি খসরু, সদস্য সচিব ইব্রাহিম আলী শেখ, এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
চেম্বারের অর্ডিনারী গ্রুপে প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ সাইদুর রহমান বাচ্চু ও মোঃ রুহুল আমিন সিদ্দিক।
এই গ্রুপ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ আনিসুর রহমান, মোঃ আলাউদ্দিন আল আজাদ ও অমর কৃষ্ণ দাস।
ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন মোঃ আব্দুল কাদের সেখ, মোঃ আল আমিন সেখ ও মোজাহিদুল ইসলাম দুদু।
এ ছাড়া পরিচালক পদে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে, এসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এস. এম. রেজাউল করিম রঞ্জু, আলহাজ জাহিদুল ইসলাম ও ফরিদুল ইসলাম।
এ গ্রুপের পরিচালক পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া গ্রুপ মেম্বার এক পদে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ সাইদুর রহমান।
নির্বাচন পরিচালনা বোর্ডের সূত্রে জানা গেছে, আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি স্থানীয় ব্যবসায়িক সংগঠন, যা জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে। এটি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির শীর্ষ সংগঠন এফবিসিসিআই–এর সদস্য প্রতিষ্ঠান। সংগঠনটির কার্যালয় অবস্থিত সিরাজগঞ্জের এস. এস. রোডে।
সিরাজগঞ্জের ব্যবসায়ীদের প্রতি আহ্বান
মেসার্স আয়াত ট্রেডার্স
প্রোঃ মোঃ মুজাহিদুল ইসলাম বলেন —
“আপনাদের সমর্থনই আমাদের শক্তি।
আমরা চাই এক সততা ও উন্নয়নের চেম্বার,
যেখানে প্রতিটি ব্যবসায়ী পাবেন সম্মান, সুযোগ ও নিরাপদ পরিবেশ।”