November 13, 2026, 7:00 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সাঁথিয়ায় স্থানীয় হাতে তৈরি পণ্য পরিদর্শন করলেন ইউ এন ও

এস এন জামান হাশেমী

সাঁথিয়ায় স্থানীয় হাতে তৈরি পণ্য একদিন পৌঁছে যাবে বিদেশে
দৈনিক মানব বার্তা
স্টাফ রিপোর্টার

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের গাঙ্গাঁহাটি গ্রামে রাস্তার পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি বেত পণ্য একদিন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে যাবে বিদেশে। এসব পরিবেশবান্ধব ও নান্দনিক পণ্যের মধ্যে রয়েছে ঝুড়ি, ব্যাগ, টেবিল ম্যাট, ফুলদানি ও ঘর সাজানোর নানা সামগ্রী, যা সব ধরনের ক্রেতাদের মন জয় করেছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না সম্প্রতি দোকানটি পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, “গ্রামীণ নারী ও তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি দেশের অর্থনীতিতেও যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা।”
উদ্যোক্তারা জানান, তারা স্থানীয়ভাবে সংগৃহীত কাচামাল ব্যবহার করে এসব পণ্য তৈরি করছেন। এতে উৎপাদন খরচ কম হলেও বাজারে চাহিদা বাড়ছে দ্রুত।

গ্রামের নারীরা জানান, আগে তারা ঘরে বসে অবসর সময় কাটাতেন, এখন এই উদ্যোগের মাধ্যমে পরিবারে আর্থিক সহায়তা দিচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতা পেলে এই শিল্প আরও বিস্তৃত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা বলছেন, এ উদ্যোগ শুধু অর্থনৈতিক নয়, বরং টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব শিল্প বিকাশের এক অনন্য উদাহরণ হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা