November 11, 2026, 10:53 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সাঁথিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন মো. আসিফ রায়হান

পাবনা প্রতিনিধি

সাঁথিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন মো. আসিফ রায়হান

পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. আসিফ রায়হান। সম্প্রতি তিনি তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না নতুন এ কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও রিজু তামান্না বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবার মানোন্নয়নে প্রশাসনের সব বিভাগ একসঙ্গে কাজ করবে। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আসিফ রায়হান সাঁথিয়াবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি।”
দায়িত্ব গ্রহণ শেষে মো. আসিফ রায়হান বলেন, “সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল করা হবে। ভূমি সংক্রান্ত হয়রানি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা সহজীকরণই হবে আমার মূল লক্ষ্য।”
স্থানীয় সচেতন নাগরিকেরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কর্মকর্তা সাঁথিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার সংস্কৃতি আরও শক্তিশালী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা