শরিফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলার নিন্দা, প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে কর্মসূচি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিসমিল্লাহির রহমানির রহিম
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শরিফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলার নিন্দা, প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে কর্মসূচি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সক্রিয় যোদ্ধা শরিফ ওসমান হাদী-এর উপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শহিদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
সময়: ডিসেম্বর, ২০২৫
স্থান: বগুড়া সাতমাথা (জুলাই স্মৃতি চত্বর এলাকা)
কর্মসূচির ধরন:
সমাবেশ
বিক্ষোভ মিছিল
স্মৃতিচারণ
দোয়া মাহফিল
আয়োজনে:
বগুড়ার সর্বস্তরের জনগণ, সাধারণ শিক্ষার্থী, শহিদ ও আহত জুলাই যোদ্ধাগণ।
ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।