November 12, 2026, 9:40 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রবীনের মৃত্যুতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর শাহীন সবুজ উপজেলা প্রতিনিধি লালমোহন, ভোলা।

রবীনের মৃত্যুতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মীর শাহীন সবুজ
উপজেলা প্রতিনিধি
লালমোহন, ভোলা।

লালমোহন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিন হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দল।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়া মাহফিলে অংশ নেন এবং বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দিন বাপ্পি নির্বাহী সদস্য বাহাদুর ইসলাম লিটন
ভোলা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তাঁর বক্তব্যে বলেন
“ভালো কাজ করুন, নিয়মিত নামাজ পড়ুন, মানুষের পাশে থাকুন। জুয়া মদ ও সন্ত্রাস চাঁদাবাজি থেকে দূরে থাকুন। তাহলেই মানুষ আপনাদের ভালোবাসবে, এবং মহান আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হবেন।”
শেষে মরহুম রবিন হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা