October 25, 2026, 6:42 am
শিরোনাম :
আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী পান্না চৌধুরীর নির্বাচনী অঙ্গীকার, ‘আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চাই’ জিন্দারপুরের রাজনীতির সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক’—উঠান বৈঠকে সাজ্জাদুল হক বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত রায়গঞ্জে খোয়া বিছিয়ে লাপাত্তা ঠিকাদার, ধুলা-গর্তে নাকাল হাজারো মানুষ

বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল বিভাগীয় চিফ : ইমন রহমান

বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল বিভাগীয় চিফ : ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোসাম্মৎ মাহা (৮) ও মোসাম্মৎ তানহা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণীর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহা বড় মানিকা এলাকার বাসিন্দা মোঃ শাহিনের মেয়ে এবং তানহা আক্তার একই এলাকার আব্দুল গনির মেয়ে। তারা স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাহা ও তানহা একসাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পুকুরের ঘাটলা থেকে পা পিছলে পড়ে গিয়ে তারা দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে তানহার মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মিলে পুকুরে তল্লাশি চালিয়ে মাহার নিথর দেহ উদ্ধার করেন। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশু দুটির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা