October 13, 2026, 8:03 am
শিরোনাম :
ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে ১৪৪ কোটি টাকার চক্ষু হাসপাতাল দেখার যেন কেউই নেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: কর্মহীন অলস সময় পার করছেন ভোলার উপকূলীয় জেলেরা কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন রূপে লামা পৌরসভা: নেপথ্যে প্রশাসক মো. মঈন উদ্দিনের দক্ষতা

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিক বাদল দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সাংবাদিক বাদলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর ফরিদপুরে রেফার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করে পরবর্তী চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকসহ সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আহত সাংবাদিক বাদল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা গেলে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা