বেপরোয়া গতিতে সড়কে ঝড়ছে প্রান নিহত ১,আহত ৩।
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, ভোলা।
বেপরোয়া গতিতে প্রতিদিনই সড়কে ঝড়ছে তাজা প্রান, নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। আজ রবিবার সকাল ৬ঃ৩০ মিনিটে ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে আজ সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চরফ্যাশন থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি অপর দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৩৫) নামের একজন যাত্রী নিহত হয়েছে,মূমুর্ষ অবস্থায় ড্রাইভার সহ ৩ জনকে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত সিএনজি যাত্রী মোঃ কবির চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় দফাদার আব্দুল মতিন বলেন সকালে নিহত কবির পাসপোর্ট করার উদ্দেশ্য ভোলায় যাচ্ছিলেন, পথিমধ্যে তাদের সিএনজি ডাওরী বাজারে পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুত গতির মালবাহী ট্রাক তাদের সিএনজিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যায় কবির। স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ গ্রহন করেন।
দূর্ঘটনার বিষয়ে লালমোহন থানার অফিস ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ডাক্তারী পরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে।
এ ঘটনার নিহত কবিরের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর ভাষ্যমতে নিহত কবির পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দুর প্রবাসে পাড়ি জমাতে পাসপোর্ট করার উদ্দেশ্য ভোলায় যাচ্ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারের অপূরনীয় ক্ষতি হয়ে গেল।