September 23, 2026, 3:09 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)

পার্বত্য বান্দরবান জেলার রুমা উপজেলায় নিখোঁজ হওয়া মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে রুমা থানা পুলিশের তৎপরতায় তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় রুমা থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৪৭৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী বিষয়টি নথিভুক্ত করা হয়।
জিডির পর রুমা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোহাম্মদ আবুল কালাম উদ্দিন সাধারণ ডায়েরির তদন্তভার গ্রহণ করেন। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার সকালে রুমা থানা পুলিশের তৎপরতায় মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে উদ্ধার করে রুমা থানায় নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে তার নিখোঁজ হওয়ার কারণ, অবস্থান ও গতিবিধি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা