November 13, 2026, 7:21 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ জনকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি

মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি

বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ জনকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি

মোঃ শামিম পাটুয়াখালী জেলা প্রতিনিধি

ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দিতে এক মানবিক উদ্যোগে বাউফলে ৭০০ অসহায় নারীর মুখে হাসি ফুটালেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাওয়া ঈদ উপহার হিসেবে এসব শাড়ি বিতরণের মাধ্যমে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

আজ বুধবার দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ করা হয়।

শাড়ি পাওয়া কালাইয়া থেকে আসা রশোনা বেগম (৬৫) বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের অনেক উপকার হবে।”

নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, “আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এই শাড়িটা আমাদের জন্য বড় সহায়তা।”

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, “বয়স হয়েছে, আয়-রোজগার নেই। এই শাড়ি উপহার পেয়ে খুব খুশি হয়েছি।”

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, “ধর্ম-বর্ণ না দেখে সবাইকে দেওয়া হচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, “ঈদের আনন্দটা এখন আমাদের কাছেও পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় পাওয়া।”

এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শাড়ির তুলনায় চাহিদা অনেক গুন বেশি থাকায় আমার নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, অতীতে ফ্যসিস্ট আওয়ামীলীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো। কিন্তু বর্তমানে উপহার প্রদানের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা