বাউফল প্রেসক্লাবের উদ্যোগে মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সাংবাদিকবৃন্দ ও সুধীজনের এক স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে।
সভাপতি: মোঃ জলিলুর রহমান (সভাপতি, বাউফল প্রেসক্লাব)
সঞ্চালনা: মোঃ জসিম উদ্দিন (সাধারণ সম্পাদক, বাউফল প্রেসক্লাব)
প্রধান অতিথিঃ ড. শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় সংসদ সদস্য (১১২ পটুয়াখালী-২)
সংবর্ধনার জবাবে স