October 14, 2026, 3:19 am
শিরোনাম :
দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে দোয়া ও মাহফিল

মোঃ সজিব আলী জেলা প্রতিনিধি

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে দোয়া ও মাহফিল

মোঃ সজিব আলী জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর মিয়াপাড়ায় অবস্থিত বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে।

দরবার শরীফের গদ্দিনশীন পীর কেবলা সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতী আজমেরী হুজুরের নির্দেশনায় এবং দরবার শরীফের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত এ মাহফিলে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত, দরুদ ও সালাম পাঠ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর শান ও মর্যাদা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে, দরবার শরীফের গদ্দিনশীন পীর কেবলা সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতী আজমেরী হুজুর দেশের বিভিন্ন প্রান্তের সকল আশেকে রাসূল ﷺ, মুরিদ, আশেক ও জাকের ভাই-বোনদের পবিত্র এ আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

আয়োজকরা জানান, পবিত্র এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে মিলাদ, দোয়া ও মাহফিলে শরিক হওয়ার পাশাপাশি প্রিয় নবী ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানানো হয়েছে।

স্থান: বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরীফ, ছত্রাজিতপুর মিয়াপাড়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
তারিখ: ২৬ আগস্ট ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা