November 12, 2026, 7:12 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় বীজ ডিলারদেরও সারের ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার │ পাবনা

পাবনায় বীজ ডিলারদেরও সারের ডিলার নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার │ পাবনা
পাবনায় বীজ ডিলারদেরও সারের ডিলার হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন, পাবনা।
“সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এর আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকবান্ধব সকল বিআরডিসি (BADC) বীজ ডিলারকে সার ডিলারের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা।
বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে বীজ ডিলারদের সার বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। এতে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ সংগ্রহ করতে পারবেন, যা একদিকে সময় ও খরচ বাঁচাবে এবং অন্যদিকে বাজারে সারের সরবরাহও স্থিতিশীল রাখবে।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট তাদের দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ মোঃ মাহফুজুর রহমান, কামরুল ইসলাম রকি, কামরুল হাসান মানিক ও সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের ডিলারগণ।
বক্তারা সরকারের কাছে কৃষকদের সুবিধা ও সিন্ডিকেটমুক্ত সারের বাজার গঠনের লক্ষ্যে দাবিদাওয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা