October 2, 2026, 2:21 pm
শিরোনাম :
হাতিয়ায় ‘পপি ফ্রিজ শো-রুম’-এর শুভ উদ্বোধন গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময়

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

​নীলফামারী প্রতিনিধি: শহিদুল ইসলাম

নীলফামারীতে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু

​নীলফামারী প্রতিনিধি: শহিদুল ইসলাম

“স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে।
​বাংলাদেশ স্কাউটস, নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
​সদর উপজেলা স্কাউটসের কমিশনার বদরুন নাহারের সভাপতিত্বে এবং উপজেলা কাব লিডার সাফিনা আক্তার সাথির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
​মহিতুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়
​আতাউর রহমান, সম্পাদক, জেলা স্কাউটস
​মশিউর রহমান, সম্পাদক, সদর উপজেলা স্কাউটস
​অনুষ্ঠানে সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য ফজলার রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আলিম লেমন, সায়ফুল ইসলাম মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
​সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মশিউর রহমান জানান, ২৪ সেপ্টেম্বর দলগুলোর রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হবে। এবারের সমাবেশে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৮টি স্কাউট দল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা