November 13, 2026, 7:28 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

টুঙ্গিপাড়াতে দৈনিক ঢাকা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী।

টুঙ্গিপাড়াতে দৈনিক ঢাকা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৬ টায় টুঙ্গিপাড়া পাটগাতি চৌরঙ্গী দৈনিক ঢাকা পত্রিকার অফিসের মধ্য কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক ঢাকা পত্রিকার গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট প্রতিনিধি খালিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া থানার এসআই কামাল হোসেন, এসআই মোসলেম আলী, সজল সরকার ( আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি), হাফিজুর রহমান (এশিয়ান টেলিভিশন উপজেলা প্রতিনিধি), নাজিরুল শেখ,( আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি), মো: জসিম মুন্সী ( জাতীয় দৈনিক ভোরের চেতনা ও প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি), সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বস্তু‌নিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প‌রি‌বেশ‌নের জন্য দৈনিক ঢাকা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সকল সাংবাদিকদের শু‌ভেচ্ছা ও অভিনন্দন জানা‌ন। সেই সঙ্গে প‌ত্রিকার উত্তরোত্তর সাফল্যকামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক ঢাকা ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, টুঙ্গিপাড়া উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খালিদ হাসান ‘কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা