October 2, 2026, 3:26 am
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​

জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ক্ষেতলালে প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর আত্মহত্যা….

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলালে মুসরিকা নাসরিন মিতু (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর)রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।নিহত মুসরিকা নাসরিন মিতু চৈতাপাড়া গ্রামের সোয়াইব ইসলাম শুভ (১৮)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে,প্রায় এক বছর আগে মুসরিকা নাসরিন মিতুর সঙ্গে সোয়াইব ইসলাম শুভর প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়।বিয়ের এক বছরের মাথায় স্বামীর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে মনোমালিন্য ও অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।তবে আত্মহত্যার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুক্তারুল আলম বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২৫.০৯.২৬
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা