November 12, 2026, 8:28 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ছয় দফা দাবি আদায়ে নীলফামারীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল খেলাফত মজলিস

Reporter Name

ছয় দফা দাবি আদায়ে নীলফামারীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল খেলাফত মজলিস
প্রতিবেদক: মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি, নীলফামারী
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় শিক্ষার প্রসারে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা।
রবিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, আমির, খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা ও ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
সভাপতিত্ব করেন মাওলানা মনিরুজ্জামান, আমির, নীলফামারী সদর উপজেলা খেলাফত মজলিস,
এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সারোয়ার আলম বাবু, সেক্রেটারি, খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, আমির, ডিমলা উপজেলা খেলাফত মজলিসসহ জেলার ছয়টি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ, আলেম ও কর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
দেশের ইসলামি মূল্যবোধকে রক্ষায় এখনই যুগোপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা জাতীয় পার্টি ও ১৪ দলসহ সকল অসাংবিধানিক রাজনৈতিক জোটের কার্যক্রম নিষিদ্ধ, ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, লেভেল প্লেইন ফিল্ড তৈরি, এবং জুলাই সনদ প্রদানের দাবিসহ মোট ছয় দফা দাবি উত্থাপন করেন।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে—এটাই সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে খেলাফত মজলিস রাস্তায় নেমে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
পরে খেলাফত মজলিস নেতৃবৃন্দ নীলফামারী জেলা প্রশাসকের হাতে লিখিত ছয় দফা দাবির স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
জেলা প্রশাসক দাবিগুলো সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের আশ্বাস প্রদান করেন।
এই স্মারকলিপি জমাদানের মধ্য দিয়ে নীলফামারীতে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা