চিরিরবন্দরে বিএনপি মহিলা দলের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন,
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সংগঠন চিরিরবন্দর উপজেলা মহিলা দলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল—বিন্না কুড়ি বাজার, বিন্না কুড়ি ডাঙ্গাপাড়া, বিন্না কুড়ি দক্ষিণ নগর, বিন্না কুড়ি সরদার পাড়া, দক্ষিণ নগর বালাডাঙ্গা, দক্ষিণ নগর আদর্শ পাড়া ও দক্ষিণ নগর গুচ্ছগ্রাম।
এ সময় চিরিরবন্দর উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ তাহেরা বেগমের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা ঘরে ঘরে যান, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলের নীতি ও কর্মসূচি তুলে ধরেন।
নেতৃত্বদানকারী নেত্রীরা জানান, আসন্ন নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এ গণসংযোগের আয়োজন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীও এ কর্মসূচিকে স্বাগত জানায় এবং অনেকেই বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।