চিরিরবন্দরে বিএআরডিবি’র চেয়ারম্যান নির্বাচনে জয়ী বিএনপি নেতা মতিন সরকার
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি (বিএআরডিবি)’র চেয়ারম্যান পদে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মতিন সরকার “**চেয়ার**” প্রতীক নিয়ে **১১৯ ভোট** পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী **রেজওয়ানুর রহমান বাবু** “**ছাতা**” প্রতীক নিয়ে পান **৪৪ ভোট**।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৃৎঞ্জয় কুমার ব্যানার্জী ও ইয়াকুব আলী। এর মধ্যে মৃৎঞ্জয় কুমার ব্যানার্জী “**তারাবারি**” প্রতীক নিয়ে জয়ী হন, আর ইয়াকুব আলী “**মই**” প্রতীকে পান ৬৬ ভোট।
এছাড়া সদস্য পদে মোট ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএআরডিবি’র এই নির্বাচনে বিএনপি নেতা মতিন সরকারের বিজয়কে কেন্দ্র করে চিরিরবন্দরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিজয়ের খবর জানার পর সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ মিছিল বের করেন।