November 12, 2026, 8:28 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

খালার টাকা ফেরত না দিয়ে হুমকি’: বাগেরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

‘খালার টাকা ফেরত না দিয়ে হুমকি’: বাগেরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মনোয়ারা বেগম (স্বামী: আবু সাঈদ শেখ) আপন বোনের ছেলেদের হাতে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
মনোয়ারা বেগম জানান, তার মেঝো বোনের দুই ছেলে—মোঃ মাসুম মোল্লা ও মাহমুদ মোল্লা (পিতা মৃতঃ মালেক মোল্লা, সাং: চরপাড়া কুলিয়াদাইড়, পোস্ট: বিষ্ণুপুর, থানা: বাগেরহাট)—এর মধ্যে মাহমুদ অসুস্থ হলে তিনি স্বর্ণ বন্ধক রেখে ভাগ্নে মাসুম মোল্লাকে ১ লক্ষ টাকার চেক দেন। শর্ত ছিল, এক মাসের মধ্যে স্বর্ণ মুক্ত করে টাকা ফেরত দেবেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি।
বিষয়টি নিয়ে মনোয়ারা বেগম বাগেরহাট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য সালাম সাহেবকে অবহিত করলে তিনি দুই ভাইকে ডেকে মীমাংসার নির্দেশ দেন। তারা প্রাথমিকভাবে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরে প্রতিশ্রুতি ভঙ্গ করেন।
এরপর নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। মনোয়ারা বেগমের জামাই ফকির শফিকুল ইসলাম, যিনি ফকিরহাটে একটি ক্লিনিক পরিচালনা করেন, অভিযোগ করেন—দুই ভাই ক্লিনিকের ভাড়াটিয়াদের সহায়তায় প্রায় ৮ লক্ষ টাকার মালামাল, ওষুধ ও সরঞ্জাম রাতের অন্ধকারে সরিয়ে বিক্রি করেন।
শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর প্রতিবাদ করলে তার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মাসুম মোল্লা স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা এবং তার ভাই মাহমুদ মোল্লা একই ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মনোয়ারা বেগম বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আইনের সঠিক প্রয়োগ ও ন্যায়বিচার চাই।”
ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা