November 12, 2026, 4:54 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কুটিপাড়ায় গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুল হালিম, ডিমলা উপজেলা প্রতিনিধি, নীলফামারী

কুটিপাড়ায় গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
আব্দুল হালিম, ডিমলা উপজেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৯ নং ওয়ার্ডের কুটিপাড়া গ্রামে বাংলাদেশ গণঅধিকার পরিষদের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় ডিমলা উপজেলা শাখার আয়োজনে এ উঠান বৈঠক ও আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সদস্য আজিনুর রহমান।
সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার নেতা জনাব মাসুদ রানা।
তিনি তার বক্তব্যে দলের চেয়ারম্যান ভিপি নুরের সততা ও সাহসিকতার প্রশংসা করেন। ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভিপি নুরকে সরকার কোটি টাকা প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমরা সততা ও আদর্শের ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তুলব। ডিমলায় সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।”
সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম আকাশও। তিনি বলেন, “আমরা ভিপি নুরের সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে গণঅধিকার পরিষদই হবে নতুন প্রজন্মের কণ্ঠস্বর।”
উঠান বৈঠকের শেষ মুহূর্তে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা—
“বাংলাদেশের ভবিষ্যৎ, নূর ভাইয়ের পরিষদ!”
উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশে শেষ হয় দিনের এই গণসংযোগ কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা