November 13, 2026, 5:30 pm
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী

মোঃ সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা এবং সরকারি অর্থের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। সভায় উপজেলার মসজিদ ও মন্দিরের উন্নয়ন, সংস্কার এবং এসব প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য বাজেট বণ্টনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কালাইয়ের আয়োজনে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডি-২) বাস্তবায়ন বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল বারী।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন চিত্র, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মসজিদ ও মন্দিরের সংস্কার, নির্মাণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য পরিকল্পিতভাবে অর্থ বরাদ্দ নির্ধারণের বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় উঠে আসে, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রকৃত প্রয়োজন যাচাই করা জরুরি। সেই সঙ্গে এলাকার মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে বরাদ্দ বণ্টন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও মতামত বিনিময় করা হয়।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের মধ্যে সমন্বয় বাড়ানো, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বরাদ্দ ব্যবহারে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা