November 11, 2026, 11:53 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

একদিকে উচ্ছেদের মহাউৎসব, অন্যদিকে দখলের মহোৎসব

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

একদিকে উচ্ছেদের মহাউৎসব, অন্যদিকে দখলের মহোৎসব!
পাবনা প্রতিনিধি:
পাবনা জেলাজুড়ে সরকারি জায়গা দখল ও উচ্ছেদ কার্যক্রম নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একদিকে সাঁথিয়া উপজেলার তলট বাজার ও ইছামতী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর তীরে গড়ে ওঠা বহু স্থাপনা অপসারণ করা হয়। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন—নদী রক্ষা ও জনস্বার্থে এমন অভিযান নিয়মিত হওয়া দরকার।
অন্যদিকে, একই জেলার বেড়া উপজেলার আমিনপুর হাট-বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উল্টো ওই এলাকায় সরকারি জায়গা দখল করে নতুন নতুন দোকানঘর ও স্থাপনা নির্মাণের উৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নাকের ডগায়ই সরকারি সম্পত্তি দখল করে ভবন তুলছেন, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সাধারণ মানুষের প্রশ্ন—একই জেলার এক উপজেলায় যেখানে উচ্ছেদ অভিযান চলছে, অন্য উপজেলায় সেখানে কেন দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তারা প্রশাসনের কাছে আমিনপুর বাজারের দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, আইন সবার জন্য সমান না হলে উচ্ছেদ অভিযান কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। তাই উচ্ছেদের পাশাপাশি দখল রোধেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা