November 11, 2026, 10:52 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

আর্ট একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আর্ট একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

খুলনা আর্ট একাডেমিতে আলো মিডিয়া গ্রুপের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহযোগিতা করেন কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখা প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। আটটি গ্রুপ থেকে ২৪ জন শিশু শিল্পীকে মেধা তালিকায় স্থান দিয়ে মেডেল ও সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকলকেই উত্তম পুরস্কার দেওয়া হয়।বিশেষ দিক ছিল এ প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি। এ জন্য চিত্রশিল্পী মিলন বিশ্বাস ধন্যবাদ জানান আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু ও কবি জাবেদুল ইসলামকে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান, রামপ্রসাদ রায়, মাহমুদুল হাসান সোহেল রানা, আসাদুল হক, কবি মোঃ রহমত আলী ও বাউল শিল্পী প্রবীর শীল।চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মহানন্দ গাইন, শিল্পী পিন্টু টিকাদার, জয়দেব গাইন, ধনঞ্জয় রায় ও অনামিকা সাহা তিন্নি। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সার্বিক সহযোগিতা করেন শিলা বিশ্বাস ও শর্মি দেবনাথ।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে বিকেলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা