November 12, 2026, 10:09 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সাঁথিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা জেলা প্রতিনিধ মানব বার্তা

সাঁথিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাবনা জেলা প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের কৃষকরা। ইউএনও রিজু তামান্না বলেন, কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই সরকারের মূল লক্ষ্য। এই প্রণোদনা কৃষকদের আগাম শীতকালীন ফসল চাষে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লালশাক, পালং শাক, মুলা, বেগুন, টমেটোসহ নানা জাতের সবজির বীজ।
কৃষকরা জানান, সরকারি এই উদ্যোগ তাদের চাষাবাদে নতুন আশার আলো জাগিয়েছে। তারা আগাম শীতকালীন সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন এবং ভবিষ্যতে আরও বেশি সহায়তার প্রত্যাশা করেছেন।
এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাঁথিয়ার কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন ও সবজি উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা