September 9, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

কেএমপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃ বিভাগীয় ৫ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

কেএমপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃ বিভাগীয় ৫ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা নগরীর বয়রা কেএমপি পুলিশ লাইন্স মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ভলিবল খেলা উপভোগ করেন।
ফাইনাল ম্যাচে ২৫ পয়েন্টের খেলায় পিওএম বিভাগ এসএএফ বিভাগের বিপক্ষে ২৫–১৭ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এসএএফ বিভাগ রানারআপ হওয়ার সম্মান অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, একটি সুদৃঢ় কর্মক্ষম ও উচ্চ মনোবলসম্পন্ন পুলিশ বাহিনী গঠনে নিয়মিত শারীরিক অনুশীলনের গুরুত্ব অপরিসীম। ভলিবলের মতো গতিশীল ও প্রতিযোগিতামূলক খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে দলগত সংহতি শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার চেতনা আরও সুদৃঢ় করে। পেশাগত ব্যস্ততার মাঝেও শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি ধরে রাখতে আগামীতেও এ ধরনের উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা