জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের এমআইএস (MIS) এন্ট্রি ও সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। সরকারের পক্ষ থেকে বারবার তালবাহানা এবং তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে অবিলম্বে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায় আগামী সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা অবিলম্বে এমআইএস ও সফটওয়্যারে এন্ট্রি সম্পন্ন করে দ্রুত সরকারি গেজেট প্রকাশের জোর দাবি জানাবেন। তাদের দাবি—হয়রানি ও অযৌক্তিক বিলম্ব বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
কর্মসূচির বিস্তারিত:
বিষয়: জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের এমআইএস এন্ট্রি ও গেজেট দ্রুত প্রকাশ
স্থান: মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, ঢাকা
তারিখ: ২৬ জানুয়ারি (সোমবার)
সময়: সকাল ১০:০০ টা
সার্বিক সহযোগিতায়: জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহত যোদ্ধা
এই অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে আহত জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করছেন।
সিরাজগঞ্জ জেলা থেকে মোট ৬ জন আহত যোদ্ধা ঢাকায় উপস্থিত হয়েছেন।
তারা জানান, আন্দোলন ও অবস্থান কর্মসূচি গতকাল থেকেই চলমান রয়েছে।
সিরাজগঞ্জের আহত যোদ্ধা সিফাত হোয়াটস্যাপ গ্রুপের জানানো হয়, “আমরা ২৬ জানুয়ারি সকালে ট্রেনে ঢাকায় এসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছি। এখানে আরও বিভিন্ন জেলা থেকে আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা ও সংগঠনের সদস্যরা উপস্থিত আছেন।”
এদিকে ‘ভয়েস অব জুলাই যোদ্ধা’-এর পক্ষ থেকে মুকুল ভাই সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বগুড়া জেলা থেকেও একাধিক আহত যোদ্ধা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
জুলাই যোদ্ধাদের দাবি—
“ন্যায্য অধিকার চাই, বিলম্ব নয়—অবিলম্বে চাই।”