September 10, 2026, 2:38 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা জেলার রূপসা উপজেলায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শুক্রবার ১৬ জানুয়ারি বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড় দের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় বাড়তি উত্তেজনা ও দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় অভি।

এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন, শাকিল তপু, এনামুল এবং গোলরক্ষক শান্ত। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি।

নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে গড়ালে শহীদ মনসুর স্মৃতি সংসদ ৩–২ গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মহিউদ্দীন লিটুর স্পন্সরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় হৃদয়। খেলায় শরিফুজ্জামান বাচ্চুর স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইমন।

কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের স্পন্সরে সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার শান্ত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখের স্পন্সরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান আপন।

খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু। ধারাভাষ্যর ভূমিকায় ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

এসময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। গ্রামবাংলার মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শহীদ মনসুর স্মৃতি সংসদের মতো সংগঠনগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রূপসার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, বিসিবির পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ,

জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা এস এম আ. মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ ইমরুল হাসান ইমু, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন লিটু, সমাজসেবক সৈয়দ আরশাদ আলী হাওলাদার, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বাসির আহম্মেদ লালু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মো. আলম শেখ, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা