November 11, 2026, 9:50 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

মো: জসিম মুন্সী, টুঙ্গিপাড়া প্রতিনিধি (গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
মো: জসিম মুন্সী, টুঙ্গিপাড়া প্রতিনিধি (গোপালগঞ্জ)
“রুপালী জীবন, নিরাপদ জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত) এর আয়োজনে গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের উদ্যোগে পাটগাতি বাজারস্থ অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল ইনচার্জ মোঃ রাকিবুজ্জামান শেখ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও মাটিভাংগা এজেন্সি অফিস ইনচার্জ শরিফুল হক, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হামিম শেখ এবং শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাউন্টস অফিসার মোঃ আলী আনছার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রূপালী লাইফ সর্বদাই গ্রাহকের আস্থা ও আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আজ আমরা একজন গ্রাহকের মৃত্যুদাবীর অর্থ দ্রুততম সময়ে হস্তান্তর করতে পেরে আনন্দিত। রূপালী লাইফে সঞ্চয় করলে নিজের ও পরিবারের ভবিষ্যৎ জীবন নিরাপদ করা সম্ভব।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালে চর চিংগড়ি গ্রামের বাসিন্দা মরহুমা মার্জিয়া বেগম মাসিক ১০০০ টাকা কিস্তিতে জীবন বীমা চালু করেন। দীর্ঘদিন নিয়মিত কিস্তি জমা দিয়ে তিনি ৩০,০০০ টাকা সঞ্চয় করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করতে এসে পরদিন তিনি মারা যান। তার মনোনীত নমিনি ইউসুফ আলী ফকিরের হাতে ৩০,০৫৩ টাকা হস্তান্তর করেন রূপালী লাইফ ইনসিওরেন্স কর্তৃপক্ষ।
বক্তারা বলেন, রূপালী লাইফ ইনসিওরেন্স জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তারা সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা