November 12, 2026, 1:27 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে তিন কলেজে শূন্য পাস: শিক্ষা ব্যবস্থায় উদ্বেগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী

পঞ্চগড়ে তিন কলেজে শূন্য পাস: শিক্ষা ব্যবস্থায় উদ্বেগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী

পঞ্চগড় জেলায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর বিষয়টি জানাজানি হলে শিক্ষা মহলে দেখা দেয় উদ্বেগের ছায়া।

জানা গেছে, শূন্য পাস পাওয়া কলেজগুলো হলো—বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৪ জন অনুপস্থিত ছিলেন। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন, যার মধ্যে ২ জন পরীক্ষায় অংশ নেয়নি।

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, “আমাদের কলেজ শাখা গত ১৪ বছর ধরে এমপিওভুক্ত নয়। চার-পাঁচ বছর ধরে কোনো শিক্ষক নেই। এজন্যই ফল ভালো হয়নি।”

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, “আমাদের কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দুজনেরই পাস করার কথা ছিল। আমরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করব।”

অন্যদিকে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তি হওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। এজন্য তাদের পড়াশোনা ব্যাহত হয়েছে এবং কেউ পাস করতে পারেনি।” তিনি আরও জানান, প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক এখনো এমপিওভুক্ত নন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “ওই তিনটি কলেজের ফলাফল কেন এমন হলো, তা জানতে সংশ্লিষ্ট অধ্যক্ষদের শোকজ করা হবে। প্রয়োজনে সরেজমিনে গিয়ে কারণ অনুসন্ধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হবে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পঞ্চগড়ে কলেজ পর্যায়ে মোট ৬ হাজার ৭০৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৪৮৮ জন অকৃতকার্য, এবং ১০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছেন। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা পর্যায়ে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ১৮৭ জন ফেল করেছে এবং ১ জন জিপিএ–৫ পেয়েছেন। মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৫৩ দশমিক ২৫ শতাংশ।

তবে তিনটি কলেজে শতভাগ ফেল করার ঘটনা জেলায় শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে। অভিভাবক ও সচেতন মহল বলছেন, শিক্ষক সংকট, এমপিওভুক্ত না থাকা, এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি অনীহা—সব মিলিয়েই এ ধরনের হতাশাজনক ফলাফল তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা