November 11, 2026, 7:01 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন

রিয়াজুল ইসলাম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজার প্রধান সড়কে এ শোডাউনটি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্পিডবোটযোগে উপজেলা সদর ওচখালী থেকে ভয়ারচর পৌঁছান। সেখানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতা-কর্মী ভয়ারচর চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে তিনি পায়ে হেঁটে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দিয়ে হাতিয়া বাজারে প্রবেশ করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,
১৭ বছর লড়াই-সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি। বিগত দিনে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি, প্রতিটি প্রোগ্রামে আপনাদের সঙ্গে ছিলাম। আগামী দিনেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।

সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই নেতা-কর্মীরা গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে আসতে শুরু করেন। এসময় বিভিন্ন গাড়িতে বাজানো হয় বাদ্যযন্ত্র, আর উচ্ছ্বসিত নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা