September 9, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃরফিকুল ইসলাম টিটু ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মোঃরফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইআটি (কাইয়ুম নগর) গ্রামে উদ্দীপনাময় এক ফুটবল উৎসবের মধ্য দিয়ে আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটল। গত ২৮ ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িকাহনিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে পরাজিত করে ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পঞ্চাশ মিনিটের নিয়মিত খেলা টাই থাকার পর টাইব্রেকারে এই জয় নিশ্চিত করে কুড়িকাহনিয়া দল। এলাকার এই ক্রীড়া আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। টুর্নামেন্টের সভাপতি ও ৩ নং ওয়ার্ড সদস্য রহিছ মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও আশির দশকের কৃতি ফুটবলার শাহ্ আলম। তিনি তার বক্তব্যে প্রবাসীদের মূল লক্ষ্য হিসেবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি এই সফল আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় আকারে এমন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বিশেষ উল্লেখ,পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে অর্থায়নে প্রথম পুরস্কারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শেষে তিনি বিজয়ী কুড়িকাহনিয়া স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাইকুরাটির সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান রানা, বড়ইআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী হিরা,স্বাধীন আহমেদ, রাফি আহমেদ, নুরুল ইসলাম, কাশেম মিয়া, সুজন, নাসির উদ্দিন, শামীম, খায়রুল ইসলাম, রব মিয়া, হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ফুটবল অনুরাগী।

এই টুর্নামেন্ট কেবল একটি ফুটবল খেলা নয়, বরং এলাকার তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চার গুরুত্ব ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার একটি অনন্য উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২৯-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা