August 14, 2026, 7:43 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

কবিতা -পরকিয়া

মোঃ নয়ন আলী পঞ্চগড়

পরকিয়া

কবি জরিফুল বাসার

দেখিতেছি কত ভাঙ্গিতেছে ঘর
সুখেরও সংসারে
সুখে থাকিয়াও যখন তাহাদের
ভূত চাপে বসে ঘারে
সে ভুত তাড়াতে পারেনা যাহারা
ভুল পথে চলিয়া যায়
সেই ভুলের মাশুল দেয় তাহারা
সারা জীবনের কান্নায়
স্বামী স্ত্রী থাকিতেও যাহারা
অন্যের প্রেমে পড়ে
সেই পরকীয়াকেই ভুত বলি আমি
যেভাবে যাহাকে ধরে।
স্বামী সংসার থাকিতেও তাহারা
করে যায় পরকীয়া
স্বামী থাকিতেও খুশি কেন নারী
পর পুরুষকেই নিয়া
বিবাহের আগে করিয়াছে প্রেম
যেই পুরুষের সাথে
সুযোগ বুঝিয়া ঘরে ডাকে তারে
দিনে কিংবা রাতে
বুঝাতে চায় কত ভালবাসে
প্রেমিক-প্রেমিকাকে
স্বামী থাকিতেও এরপরে আবার
বলিবার কি থাকে
কার সাথে কে খাইয়াছে কট
পরকীয়া করিতে গিয়া
প্রতিদিন শুনে এসব খবর
তবু করে যায় পরকীয়া
কিছু পুরুষ আছে সাধু সাজিয়া
সমাজে থাকিতে চাহে
নিজ বিবিকে ঠকায় গোপনে
দোষ নেয় না নিজের গায়ে
বিবি ফাঁকি দেয় বরকে গোপনে
বর দেয় বিবিকে
এসব দেখিয়া নতুন প্রজন্ম
তাহাদের কাছে শিখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা