September 9, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান

নুরে আলম জিকো ভোলা জেলা প্রতিনিধি

বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭বছর প্রবাস জীবনের যবনিকা টেনে জিয়া জৈষ্ঠ্যপুত্র তারেক রহমান সপরিবারে বাংলার কোটি বাঙালির সম্বর্ধনায় সিক্ত। সকল শ্রেণির পেশার মানুষ কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক আবাল বৃদ্ধ সবাই একাত্রে তাদের নেতাকে বরন করে নিয়েছেন।হজরত শাহ জালাল (রহঃ)আন্তর্জাতিক বিমান বন্দর এসে বিমান অবতরণের
পর বিমান থেকে তিঁনি নেমে বিমান বন্দর চত্বরে জুতা -মৌজা খোলে খালি পায়ে হেটে মাতৃভূমির একমুষ্ঠি মাটি হাতে নিয়ে মাটির ঘ্রাণ শুঁকেন এবং মা-মাটির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।তারপর তাঁর সংরক্ষিত বাসে তাঁর দলীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অন্তবর্তীকালীন সরকারের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বাস ৩০০ফিট নির্ধারিত জনসভার সভা মঞ্চের দিকে তাঁর বাস চলছে এবং কোটি বাঙালি জনতা তাঁকে বাংলার লাল-সবুজের পতাকা,দলীয় পতাকা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর ছবি এবং ধানের শীষের ছবি আকাঁ পিস্টন, ব্যানার ও বিভিন্ন রকমের পোস্টার নেড়ে নেড়ে তাঁকে সম্বর্ধনা জানান এবং তিঁনিও বাসের সামনে বসে হাত উঠিয়ে লক্ষ কোটি জনতাকে ধন্যবাদ জানাতে জানাতে মঞ্চের দিকে আসেন এবং মঞ্চে উঠে হাত নেড়ে নেড়ে ধন্যবাদ জানান এবং লাখ কোটি বাঙালির তারেক,রহমান ;রহমান, তারেক; খালেদা, জিয়া ;জিয়া,খালেদা ;তারুণ্যের প্রথম ভোট, হউক ধানের শীষে;তারুণ্যের প্রথম ভোট ; শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ বাতাস। তারপর বাংলার ভাবি প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তাঁর কন্ঠে বাংলার মানুষের মনের কথাগুলো বক্তব্যের মাধ্যমে বলতে শুরু করেন যে অঙ্গ ভঙ্গিতে তাঁর গর্বিত পিতা বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর গর্বিত মাতা মজলুম আপোষহীন জননেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলার মা বেগম খালেদা জিয়া বক্তব্য ও কথা বলতেন। নেতার পোষাক পরিচ্ছেদ কথা বলার বাঁচন ভঙ্গি উপস্থিত জনতাকে আকৃষ্ট করেছে। তিঁনি তাঁর ১৬ মিনিটের বক্তৃতার মধ্যে সরকার, প্রশাসন ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অসুস্থ মা -এর জন্য সকলের নিকট দোয়া চান যাতে মহান আল্লাহ তাঁকে সুস্থ করে হাইয়্যাতে তায়্যেবা দান করেন।শুধু তাই নয় তিঁনি তাঁর বক্তৃতায় ১৫বার মহান আল্লাহর নাম তোলেন,১৬বার ইনশাআল্লাহ ও নবী (সঃ) এর নাম উল্লেখ করেন। বাংলার ভাবি প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মঞ্চে ঐতিহাসিক বক্তব্য কোটি বাঙালির হৃদয় ছুঁয়েছে এ যেন এক স্বর্গীয় দূত বাংলার জমিনে এসেছে। তারপর তিঁনি তাঁর অসুস্থ মা-কে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান এবং সেখানে গিয়ে মা-কে দেখে এক আবেগ প্রবন মুহূর্তের সৃষ্টি হয় মা-কে জড়িয়ে ধরে কপালে চুমু খায় এবং মায়ের মাথা কে নিজের বুকের মধ্যে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারপর হাসপাতাল থেকে বের হয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে মায়ের চিকিৎসার ব্যাপারে আলোচনা করেন।এরপর তিঁনি নিজ বাসা ফিরোজায় রওনা দেন।তাঁর পরামর্শ মুলক ভাষন বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম যেমন: রয়টার্স, আল জাজিরা,পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা