November 11, 2026, 4:53 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে ধারণা দিতে রায়গঞ্জ পৌরসভার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা
নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে ধারণা দিতে রায়গঞ্জ পৌরসভার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জ পৌরসভা উদ্যোগে ধানগড়া বাজার সেন্টারপয়েন্ট সংলগ্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
প্রচারণায় জানানো হয় যে,
জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা হবে।
জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’-এর প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কারের যে দাবি উঠেছে, এই উদ্যোগ তারই প্রতিফলন। এর মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা করা।
প্রচারণায় তুলে ধরা বিষয়সমূহ:
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার: অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে সরকার গঠন।
নির্বাচন কমিশন (ইসি): দলীয় প্রভাবমুক্ত ও জনগণের ভোটাধিকার রক্ষায় সক্ষম একটি শক্তিশালী ও স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন।
সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার: দুদক, বিচার বিভাগ ও সরকারি কর্ম কমিশন (পিএসসি)-সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণের ঊর্ধ্বে রেখে দক্ষ ও সৎ ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা।
এ উদ্যোগের মাধ্যমে নাগরিকরা জানতে পারছেন—
অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া,
গণভোটের গুরুত্ব ও আইনি দিক,
ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা।
স্থানীয়রা মনে করছেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রচারণা জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
— রায়গঞ্জ পৌরসভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা