August 15, 2026, 7:05 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

সিরাজগঞ্জে বিয়ের দিন জামাইয়ের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ বর পক্ষের হামলায় ভেঙে গেল বিয়ে

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিয়ের দিন জামাইয়ের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ বর পক্ষের হামলায় ভেঙে গেল বিয়ে

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চর গ্রামে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর পক্ষের লোকজন কনে পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
কনে পক্ষের লোকজন জানান, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গতকাল শুক্রবার বিয়ে করতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে বর পক্ষের জুতা লুকানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে চলে যায়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ হয়ে যাওয়া এবং হামলা-ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে এখনো লুটপাটের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা