আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ডিসি কার্যালয়
মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে এককালীন আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
জমায়েতের স্থান:
খোকন পার্ক (সকলকে নির্ধারিত সময়ে এখানে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো)
এছাড়াও জানানো যাচ্ছে যে, নির্ধারিত শীতকালীন কম্বলসমূহ ইতোমধ্যে ডিসি কার্যালয়ে এসে পৌঁছেছে। শহীদ ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এসব কম্বল কবে ও কীভাবে বিতরণ করা হবে, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন ও আলোচনা করা হবে।
এ প্রেক্ষিতে, উপস্থিত সকল গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে নিজ নিজ গেজেট নম্বরসহ স্বাক্ষর প্রদান করা বাধ্যতামূলক।
বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে, যাদের নাম ও স্বাক্ষর তালিকাভুক্ত থাকবে না, তারা পরবর্তীতে এ বিষয়ে কোনো দাবি বা আপত্তি উত্থাপন করতে পারবেন না।
অতএব, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বগুড়া সদরসহ সকল উপজেলার শহীদ ও জুলাই যোদ্ধাদের নির্ধারিত সময়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে
— কর্তৃপক্ষ