November 11, 2026, 6:19 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে যানজট নিরসনে ইঞ্জিনবিহীন রিকশা–ভ্যানের টোল আদায় বন্ধ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে যানজট নিরসনে ইঞ্জিনবিহীন রিকশা–ভ্যানের টোল আদায় বন্ধ

সিমান্ত তালুকদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:

রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

জনস্বার্থে দেওয়া এসব সিদ্ধান্ত অনুযায়ী, গোলচত্বর এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে স্থাপিত সিএনজি স্টেশন ও অস্থায়ী দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে টোল আদায়ে অভিযুক্তদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভার নির্ধারিত কর্মচারীরাই টোল আদায় করবেন।

এছাড়া ইঞ্জিনবিহীন রিকশা ও ভ্যান থেকে টোল আদায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো ধরনের টোল আদায় করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা