November 13, 2026, 11:08 pm
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

মহান বিজয় দিবসে জলঢাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধাঞ্জলি

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবসে জলঢাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধাঞ্জলি

সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি :

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সদস্য আকবর হোসেনের নেতৃত্বে একটি বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জলঢাকা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম (বাঙ্গালী), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার (ভুট্টু), উপজেলা যুবদলের সদস্য সচিব সাহিনুর রহমান (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন), কৃষকদলের সভাপতি আমজাদ হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মিজু আহমেদ, মমতাজুল ইসলাম মিঠু, হারুনা রশিদ, ইউনুস আলী, মমিনুর রহমান, ওমর ফারুক সাবু, আলমগীর হোসেনসহ আরও অনেকে।

বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক মিছিল নিয়ে একত্রিত হন জাতীয়তাবাদী দলের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তরুণ দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সবাই সম্মিলিতভাবে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা