November 11, 2026, 6:08 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ডাস্টবিন স্থাপন ও ওয়ার্ডভিত্তিক টিম গঠন

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান শুরু, ডাস্টবিন স্থাপন ও ওয়ার্ডভিত্তিক টিম গঠন

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহর পরিচ্ছন্ন রাখতে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ(১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অংশ নেন জেলার শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, “বেটার স্টার্টিং হাফ ডান—এই উদ্যোগে সবার উৎসাহ ও উদ্দীপনায় আমি অভিভূত। আমি শুধু জেলা প্রশাসক নই, জেলা পরিষদেরও প্রশাসক। পাশাপাশি উপজেলা পরিষদ ও পৌরসভা প্রশাসনের দায়িত্বে রয়েছে। সে কারণে এই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। সেই দায়িত্ব থেকেই আজ মাঠে নেমেছি।”

তিনি আরও জানান, আজকের কার্যক্রম মূলত উদ্বোধন ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা শহরে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, “আজ শহরে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। নিজ হাতে ডাস্টবিনে ময়লা ফেলে এই কর্মসূচির উদ্বোধন করেছি।”

পরিচ্ছন্নতা কার্যক্রমকে টেকসই করতে ওয়ার্ডভিত্তিক একাধিক টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বাস ও ট্রাক মালিক-শ্রমিকরাও নিজেদের উদ্যোগে এলাকা নির্ধারণ করে সেসব এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে কোন টিম বা সংগঠন কোন এলাকা পরিষ্কার করবে—সে তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এলাকাভিত্তিক মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হবে।

জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান বলেন, “আমাদের শহর, আমরাই পরিচ্ছন্ন রাখবো এই মানসিকতা থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা