July 29, 2026, 5:32 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

মধ্যনগরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

মধ্যনগরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সংবেদনশীল রোগ, যেমন— ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব রোগ প্রতিরোধে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। তাই সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. আফজালুল আলম এবং ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায়। তারা জলবায়ু সংবেদনশীল রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর ব্র্যাকের পিও মোঃ মিজানুর রহমান, সিএইচডব্লিউ মোঃ রফিকুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা