November 11, 2026, 6:02 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ঘুমের মধ্যেই না ফেরার দেশে র‍্যাব সদস্য মনিরুজ্জামান

পটুয়াখালী হতে জাকারিয়া রানা

ঘুমের মধ্যেই না ফেরার দেশে র‍্যাব সদস্য মনিরুজ্জামান
দৈনিক মানব বার্তা
পটুয়াখালী প্রতিনিধি: জাকারিয়া রানা
পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে দায়িত্ব শেষ করে বিশ্রামে গিয়ে চিরনিদ্রায় চলে গেলেন মনিরুজ্জামান নামের এক র‍্যাব সদস্য। বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন।
জানা যায়, সকালে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন শেষে বিশ্রামে যান মনিরুজ্জামান। পরে যোহরের নামাজের পরও তিনি না জাগলে সহকর্মীরা তাকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।”
হঠাৎ এই মৃত্যুতে সহকর্মী ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা