September 9, 2026, 1:54 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫: আজ ফাইনালে দিনাজপুর–সিরাজগঞ্জ মুখোমুখি

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫: আজ ফাইনালে দিনাজপুর–সিরাজগঞ্জ মুখোমুখি

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর জমজমাট ফাইনাল। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হবে দিনাজপুর জেলা দল ও সিরাজগঞ্জ জেলা দল।

চূড়ান্ত প্রস্তুতি শেষে আজ সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সিরাজগঞ্জ রায়গঞ্জ ধানগড়া ফুটবল প্রেমিকরা।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দলটি আশাবাদী। সার্বিক প্রস্তুতি ও মনোবল নিয়ে মাঠে নামতে প্রস্তুত খেলোয়াড়রা।

ফাইনাল ঘিরে সাধারণ সমর্থকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। সিরাজগঞ্জের ধানঘরা থেকে সকাল ৭টার দিকে তরুণ সমর্থকদের একটি দল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় দলের খেলায় উপস্থিত থাকতে।

দলের কর্মকর্তারা বলেন,
“সিরাজগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দোয়া করবেন— আমরা যেন চ্যাম্পিয়ন হয়ে জেলার সুনাম বজায় রাখতে পারি।”
মাসুম বলো : আমরা খেলা দেখার আজ আগে থেকে পরিকল্পনা ছিলো। আজকে আমরা যাচ্ছি খেলা দেখার জন্য।

সুমন বলে: আমি ফুটবল ভালোবাসি তাই আজকে খেলা দেখার জন্যে যাচ্ছি। পায়েল ভাই খেলবে
পুরো উত্তরবঙ্গ এখন ফাইনাল ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছে। সমর্থকদের প্রত্যাশা—

জিতুক সিরাজগঞ্জ, ফুটবলে গর্জে উঠুক উত্তরবঙ্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা