২০ বছর আগের স্থগিত ফাইনালের নিষ্পত্তি হলো আজ।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
লক্ষিকোলা বুলেট স্পোর্টিং ক্লাবের ঐতিহাসিক জয়
২০ বছর আগের স্থগিত হওয়া ফুটবল টুর্নামেন্টের অমিমাংশিত ফাইনাল ম্যাচ আজ ধানগড়ায় অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই খেলায় লক্ষিকোলা বুলেট স্পোর্টিং ক্লাব ১–০ গোলের ব্যবধানে জয় লাভ করে জেনিথ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
লক্ষিকোলার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন স্বপন। যদিও ফল জেনিথের অনুকূলে ছিল না, তবুও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তাদেরই সাবেক ফুটবলার রুবেল আহমেদ।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডা. মো. মাহমুদুল হক (মাহমুদ) — চিকিৎসা কর্মকর্তা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সভাপতি, ধানঘরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধানগড়ার সাবেক ফুটবলার আকবর আলী, মান্নানসহ আরও অনেকে।