September 9, 2026, 1:53 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

লামায় এনসিপির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো উদ্বোধন

মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

লামায় এনসিপির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো উদ্বোধন

মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সহযোগিতায় লামা ক্রিকেট উন্নয়ন সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্তঃলামা উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোঃ শহীদুর রহমান সোহেল। তিনি বলেন, “তরুণদের এগিয়ে নিতে খেলাধুলার কোন বিকল্প নেই। এনসিপি সবসময় তরুণদের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, খালেদ মোশাররফ হোসেন মাসুদ, আবদুল্লাহ আল মামুন, এসিং মারমা, আশরাফুল ইসলাম ও অংথুই।
এছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাশেদুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা সদস্য গোলাম মোস্তফা মাসুদ।

বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও দেশগঠনে অনুপ্রাণিত করা যায়। পাহাড়ি ও সমতলের প্রত্যেক তরুণের জন্য সমান সুযোগ তৈরিতে এনসিপি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপি লামা উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী মোঃ আবদুল করিম। প্রধান অতিথি জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খেলাধুলার অগ্রগতির মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা