August 18, 2026, 8:02 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস**

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস।

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল তেঁতুলিয়ার চারপাশ। ঘাস, গাছপালা ও ফসলের পাতায় জমেছে শিশির। সূর্য উঠতেই আকাশ পরিষ্কার হয়ে গেলেও বাতাসে ছিল শীতের হালকা ছোঁয়া। স্থানীয়দের মতে, সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকে গরম কাপড় পরে বাইরে বের হচ্ছেন।

দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও, রাত ও ভোরের ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,

“মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।”

আবহাওয়া অফিসের তথ্যমতে, হিমালয়সংলগ্ন এই সীমান্ত জেলা প্রতিবছর নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতল আবহাওয়ার প্রভাব বৃদ্ধি পায়। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা