November 11, 2026, 7:56 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় মানসিকভাবে অসুস্থ গৃহবধূ নিখোঁজ

স্টাফ রিপোর্টার পাবনা

পাবনায় মানসিকভাবে অসুস্থ গৃহবধূ নিখোঁজ

স্টাফ রিপোর্টার
পাবনা

পাবনা জেলার আমিনপুর থানার আহাম্মাদপুর ইউনিয়নের আহাম্মাদপুর গ্রামের মোছাঃ বিউটি খাতুন (স্বামী মো. মুক্তার প্রামানিক) নামের এক নারী গত পরশুদিন সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ বিউটি খাতুন প্রতিদিনের মতো বাসা থেকে বের হলেও এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ বিউটি খাতুনের স্বামী মো. মুক্তার প্রামানিক বলেন, “আমরা সর্বত্র খোঁজ করছি, কিন্তু এখনো কোনো খবর পাইনি। কেউ যদি তার খোঁজ জানেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”

যে কেউ বিউটি খাতুনের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৭১৯৭৯৫৯৬৮

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিখোঁজ নারীর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে। পরিবার আশা করছে, দ্রুতই প্রিয়জনের খোঁজ মিলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা